সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ প্রবীন সাংবাদিক এবিএম মুসা’র মৃত্যুতে সাপ্তাহিক সাপাহার বার্তা পত্রিকা কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক সাপাহার বার্তা পত্রিকা কার্যালয়ে উপস্থিত থেকে মরহুমের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সাপাহার বার্তা পত্রিকার সম্পাদক শরিফ তালুকদার, নির্বাহী সম্পাদক বাবুল আকতার, চীফ রিপোর্টার নয়ন বাবু, জাতীয় সাংবাদিক সংস্থার সাপাহার শাখার সভাপতি ছাদেক উদ্দীন, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, সাংবাদিক প্রদীপ সাহা প্রমুখ।




