ads

বুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৮ গুণীজন পাচ্ছেন শিল্পকলা পদক

খবর টি পড়েছেন : ৫২৮
১৮ গুণীজন পাচ্ছেন শিল্পকলা পদক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নাটক, সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রকর্মসহ শিল্পের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পকলা পদক ২০১৯ ও ২০২০ পাচ্ছেন ১৮ গুণীজন। ২১ সেপ্টেম্বর বুধবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে তাদের ওই পদক দেওয়া হবে। পদক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মান ও স্বীকৃতি দিতে শিল্পকলা একাডেমি ২০১৩ সাল থেকে ওই পদক দেওয়া শুরু করে।

Shamol Bangla Ads

মঙ্গলবার শিল্পকলার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে ওইসব তথ্য জানানো হয়। এ সময় একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব মো. আসাদুজ্জামানসহ একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পদক প্রদান অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদের সভাপতিত্বে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সংস্কৃতি সচিব আবুল মনসুর। আলোচনা ও পদক প্রদান শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোনীতদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, সনদপত্র এবং এক লাখ টাকার চেক দেওয়া হবে।

কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র ও লোকসংস্কৃতি, সাংস্কৃতিক সংগঠক এবং সৃজনশীল সাংস্কৃতিক গবেষণার তালিকাভুক্ত ক্ষেত্র থেকে নির্বাচিত ১০টি ক্ষেত্রে প্রতি বছর ওই পদক দেওয়া হয়। করোনার কারণে স্থগিত থাকায় এ বছর ২০১৯ ও ২০২০ ২ বছরের পদক একসঙ্গে দেওয়া হবে।

Shamol Bangla Ads

‘শিল্পকলা পদক’ ২০১৯ ও ২০২০ প্রাপ্ত গুণীজন হলেন- নাট্যকলায় মাসুদ আলী খান, মলয় ভৌমিক; কণ্ঠসংগীতে হাসিনা মমতাজ, মাহমুদুর রহমান; চারুকলায় আবদুল মান্নান, শহিদ কবীর; চলচ্চিত্রে অনুপম হায়াৎ, শামীম আখতার; নৃত্যকলায় লুবনা মারিয়াম, শিবলী মোহাম্মদ; লোকসংগীতে শম্ভু আচার্য, শাহ আলম সরকার; যন্ত্রসংগীতে মো. মনিরুজ্জামান, সামসুর রহমান; ফটোগ্রাফিতে এম এ তাহের, আনম শফিকুল ইসলাম; আবৃত্তিতে হাসান আরিফ, ডালিয়া আহমেদ; সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এবং দিনাজপুর নাট্য সমিতি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের বলিষ্ঠ ভূমিকা চান প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ কলসিন্দুরের ৮ নারীর ক্রীড়া নৈপূণ্যে আলোকিত গোটা বাংলাদেশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads