ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় জেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৫:৩৬ অপরাহ্ণ
কুষ্টিয়ায় জেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

এস এম জামাল, কুষ্টিয়া : কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, আইনের উর্ধে কেউ নয়, অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে। জেলার শান্তিপ্রিয় সাধারণ মানুষের শান্তি নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব আমার আপনার সবার। তিনি গতকাল কুষ্টিয়ার জেলা প্রশাসকওে সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলার মাসিক সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, জেলার জনগনের জীবনযাত্রা স্বাভাবিক ও সন্ত্রাসমুক্ত রাখতে সন্ত্রাসী, চরমপন্থী সহ সকল অপরাধী সে যে দলের কিংবা যতই শক্তিশালি হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে এবং হবে। কোন নৈরাজ্য ও নাশকতা কর্মকান্ড মেনে নেয়া হবে না। আপনার এলাকায় যে ঘটনায় ঘটুক না কেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশ, বিজিবি ও র‌্যাবকে সঠিক সময়ে সঠিক তথ্য প্রদান করবেন। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। জেলার মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সকল সমালোচনার উর্ধ্বে থেকে কাজ করতে হবে। দেশ তথা জাতির কল্যানে যত ভাল কাজ করবেন তার প্রসংশা যেমন পাবেন তেমন খারাপ সমালোচনা হবে। তাই বলে বসে থাকলে চলবেনা। পিছু লোক কিছু বলবেই। সততা ও সাহসিকতার সাথে জেলার আইনশৃংখলার উন্নয়নে এগিয়ে যেতে হবে। ঘটনা যতই নির্মম হোক না কেন সেটি কঠোর হস্তে মোকাবেলা করা হবে। দেশের জনগণের জান মাল রক্ষায় যে কোন অপশক্তিকে কঠোর হস্তে দমন করা হবে। আমরা অপরাধ একেবারে নির্মূল করতে না পারলেও প্রতিরোধে সবাই আন্তরিকতার সাথে কাজ করতে পারি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহাম্মদ, জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান,কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, খোসকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, এনএসআই’র সহকারী পরিচালক আমিনুজ্জামান, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ওরফে আলম মালিথা, কুষ্টিয়া জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি এ্যাড.আকরাম হোসেন দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, কুষ্টিয়ার জেল সুপার নুরুল ইসলাম, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র সহ-সভাপতি এসএম কাদেরী শাকিল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকারম হোসেন মোয়াজ্জেম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাছিম উদ্দিন আহমেদ, বিআরটিএ’র ইন্সপেক্টর হুমায়ূন কবির, নারী নেত্রী আলম আরা জুঁই, পাসপোর্টের সহকারী পরিচালক রুস্তম আলী,আনসার ভিডিপি’র জেলা কমান্ডার ফেরদৌস আহমেদ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা ও কুষ্টিয়া প্রেসক্লাবের আহবায়ক তৌহিদুজ্জামান, জেলা বাস-মিনিবাস মালিক গ্র“পের সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম, কার্যকরী সভাপতি আতাহার আলী, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক নিভারানী পাঠক, পল¬ী বিদ্যুতের জিএম মুখলেছ গণি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু, রাইফেলস ক্লাবের মনসুর চৌধুরী, জেলা বিএফএ’র নেতা আব্দুল লতিফ, মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক আইউব আলী মিয়া, সমাজ সেবার উপ-পরিচালক আব্দুল গনি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম প্রমুখ। সভায় চলতি বছরের ফেব্র“য়ারী-মার্চ মাসে জেলার ৬টি উপজেলা ও ৭ টি থানায় সংঘঠিত ডাকাতী, দস্যুতা, খুন, দাংগা, দাংগাসহ খুন, নারী নির্যাতন, অপহরণ,পুলিশের কাজে বাধাদান, সিঁদেল, পশু, ও তার চুরি, অস্ত্র আইন, চোরাচালান ও অন্যান্য অপরাধের পরিসংখ্যান তুলে ধরা হয়। এতে চলতি বছরের ফেব্র“য়ারী মাসে ৯০টি ও মার্চ মাসে ১১৫টি অপরাধের পরিসংখ্যান তুলে ধরা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!