ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবিএম মূসার মৃত্যুতে বনপা নেতৃবৃন্দের শোক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৪:৩৪ অপরাহ্ণ
এবিএম মূসার মৃত্যুতে বনপা নেতৃবৃন্দের শোক

স্টাফ রিপোর্টার : প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম মূসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশনের (বনপা) নেতৃবৃন্দ ও এর সকল সদস্যবৃন্দ। ৯ এপ্রিল বুধবার বনপা’র সভাপতি শামসুল আলম স্বপন, মহাসচিব মিজানুর রহমান হেলাল ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
এক শোক বার্তায় সাংবাদিক নেতারা বলেন, এবিএম মূসা বাংলাদেশে সাংবাদিকতা জগতে এক পথিকৃৎ ছিলেন। তাঁর লেখনি সাংবাদিকতায় এক নতুনমাত্রা যোগ করেছিল। তাঁর মৃত্যুতে দেশ এক বর্ষীয়াণ ও সাহসী সাংবাদিককে হারালো। সাংবাদিকতা জগতে তাঁর এই অভাব কখনো পূরণ হবার নয়। সাংবাদিকতার দীর্ঘ জীবনে মরহুম এবিএম মূসা বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে ছিলেন। দেশে যখনই গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতা সঙ্কটের মুখে পড়েছে তখনই প্রবীণ সাংবাদিক এবিএম মূসা স্বোচ্চার ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। এজন্য অনেক সময় তিনি শাসকগোষ্ঠীর চক্ষুশূলে পরিণত হয়েছিলেন। দেশ ও জাতির বর্তমান ক্রান্তিকালে তার এ অবদানের কারণে সব মহলেই তিনি প্রশংসার পাত্র ছিলেন।বনপা’র ওই শোকবার্তায় এবিএম মূসার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।(বিজ্ঞপ্তি)

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!