ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া বিষখালী নদীসহ এর আশেপাশের নদীগুলোতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ৮হাজার মিটার কারেন্টজাল ও ১ জেলেকে আটক করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এ অভিযান চালায়। জাটকা ধরা নিষিদ্ধ থাকা সত্বেও বিষখালী নদীতে মাছ শিকারীরা এ সময় ওই জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শিপন (৩০) নামের এক জেলেকে গ্রেফতার ও ৮ হাজার মিটার কারেন্ট জাল আটক করেন। পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিন ও মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামানের উপস্থিতে আটককৃত জাল পুড়ে ফেলা হয়।




