ads

বুধবার , ৬ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৪১২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অসাধু ও লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানে সংযমের পরিবর্তে আরও লোভী হয়ে ওঠে। এসব ব্যবসায়ী, চোরাকারবারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Shamol Bangla Ads

বুধবার সকালে র‌্যাবের সদর দপ্তরে র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জঙ্গিবাদ দমনে র‌্যাবের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রেখেছে র‌্যাব। এছাড়া বনদস্যুদের আত্মসমর্পণ ও তাদের পুনর্বাসন করেছে তারা। কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে র‌্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

এসময় প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিতে র‍্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আর যারা চায়নি দেশে নির্বাচন হোক তারাই বরং এ কাজে খুশি হতে পারেনি। কিন্তু দেশের জনগণ ও বন্ধুপ্রতীম দেশ-সংস্থা সবাই খুশি হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ায় এবং আবার সরকার গঠনের জন্য তারা চিঠি পাঠিয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফেব্রুয়ারিতে ৪৪৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি পরবর্তী সংবাদ এডিস মশা প্রতিরোধে ৯০ শতাংশ প্রয়োজন জনসচেতনতা: স্থানীয়…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads