ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৯ নভেম্বর সারা দেশে মুক্তি পাচ্ছে ‘ইন্দুবালা’

খবর টি পড়েছেন : ১৭০
২৯ নভেম্বর সারা দেশে মুক্তি পাচ্ছে ‘ইন্দুবালা’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক : ‘ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো, জোৎস্না কারে মাখো, কার উঠোনে পড়ো ঝরিয়া, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ইন্দুবালা গো, ইন্দুবালা গো’ জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর গাওয়া ওই গানটি নিয়ে এবার সিনেমা নির্মাণ করেছেন জয় সরকার। এ সিনেমায় ইন্দুবালার নায়ক হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন আর ইন্দুবালা চরিত্রে অভিনয় করেছেন নবাগত পায়েল। ছবিতে আরও একজন নায়ক আছেন, তিনি হলেন আশিক চৌধুরী। ছবিটি গেল মে মাসে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগমী ২৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘ইন্দুবালা’। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা জয় সরকার।

Shamol Bangla Ads

জয় বলেন, ‘আমাদের ছবিটি দেখে প্রশংসা করেছিলেন সেন্সর বোর্ডের সদস্যরা। দর্শকদেরও পছন্দের ছবি হবে এটি। ২৯ নভেম্বর সারা দেশে মুক্তি পাচ্ছে আমাদের এ ছবিটি। সবাইকে ছবিটি হলে এসে দেখার অনুরোধ রইল।’
ছবির গল্প নিয়ে জয় বলেন,‘ইন্দুবালা গানটি অনুপ্রেরণায় সিনেমাটির গল্প তৈরি করেছি। তবে সিনেমায় থাকছে না এই গান। ইন্দুবালাকে নিয়ে নতুন গান রেখেছি এখানে।’ ইন্দুবালার গল্প লিখেছেন অভিনেতা মাসুম আজিজ। চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। প্রযোজনা করছে নাজ মাল্টিমিডিয়া। ছবিটিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনিন ও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনুর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু বিপিএল : ঢাকা প্লাটুনের অধিনায়কত্ব করবেন মাশরাফি পরবর্তী সংবাদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিছু পরামর্শ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads