ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুঠিয়ায় মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ৬:২৮ অপরাহ্ণ
পুঠিয়ায় মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার রামজীবনপুর গ্রামে মাদকাসক্ত স্বামীকে পুলিশে ধরিয়ে দিলেন তার স্ত্রী। পরে ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ফরহাদ আহমদ মঙ্গলবার ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি রামজীবনপুর গ্রামের মৃত কেতাব আলীর ছেলে রুস্তুম আলী (৩৫)।

Shamol Bangla Ads

রুস্তুমের স্ত্রী বেদেনা খাতুন (৩০) জানান, তার স্বামী দীর্ঘ দিন থেকে হেরোইন আসক্ত। নেশার টাকার জন্য প্রতিনিয়ত পরিবারে অশোভন আচরন করত। এমনকি ঘরের জিনিসপত্র বিক্রি করে নেশা করত। স্বামীকে নেশা মুক্ত করতে চিকিৎসার জন্য প্রচুর অর্থের দরকার। সে অর্থ সংসারে যোগান দেয়া তার পক্ষে সম্ভব নয় ভেবে স্বামীকে পুলিশে সোর্পদ করে।

Need Ads
error: কপি হবে না!