ads

মঙ্গলবার , ১ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উদ্বৃত্ত ডেটা নতুন প্যাকেজে যুক্ত হবে ১৫ মার্চ থেকে

খবর টি পড়েছেন : ১৪৮
উদ্বৃত্ত ডেটা নতুন প্যাকেজে যুক্ত হবে ১৫ মার্চ থেকে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী ১৫ মার্চ থেকে মোবাইল ফোনের নতুন ডেটা প্যাকেজ কার্যকর হতে যাচ্ছে। নতুন প্যাকেজে ডেটার অফারের সংখ্যা কমিয়ে পুরোনো উদ্বৃত্ত ডেটা নতুন প্যাকেজে যুক্ত করার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সোমবার বিটিআরসির উপপরিচালক মো. জাকির হোসেন খান জানান, ১ মার্চ এ নির্দেশনা বাস্তবায়ন করার কথা ছিল। এর পরিবর্তে নতুন নির্দেশনা আগামী ১৫ মার্চ থেকে কার্যকর হবে।

Shamol Bangla Ads

বিটিআরসি জানায়, ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কে জারিকৃত নতুন নির্দেশনা অনুযায়ী দেশের সব মোবাইল অপারেটরকে নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে প্যাকেজ, সিস্টেম ডিজাইন ও প্রয়োজনীয় প্রস্তুতি এবং ডেটা প্যাকেজগুলোর অনুমোদন কমিশন থেকে নিতে হবে।
এরপর পূর্বঘোষিত ১ মার্চের পরিবর্তে আগামী ১৫ মার্চ দিবাগত রাত ১২টা থেকেই জারিকৃত নির্দেশিকার সব নির্দেশনা অনুযায়ী ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট সব প্যাকেজ পরিচালনা করা হবে।

নির্দেশিকা অনুযায়ী, একটি অপারেটর তিনটি বিভাগে ৯৫টি প্যাকেজ অফার করতে পারবে। এগুলো হলো—নিয়মিত প্যাকেজ, গ্রাহক কেন্দ্রিক প্যাকেজ এবং উন্নয়ন ও গবেষণা প্যাকেজ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে পুলিশ মেমোরিয়াল ডে পালিত পরবর্তী সংবাদ ৫ জেলার সব অবৈধ ইটভাটা ভেঙে ফেলার নির্দেশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads