ads

রবিবার , ১৮ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নুসরাত ফারিয়া প্রসঙ্গে শিল্পী সমিতির অবিমত

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৮, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ

‘আমরা শিল্পী হই আর যে হই আমরা কেউই আইনের ঊর্ধ্ব নই। সে ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। আমাদের শিল্পীদের নামে যদি মামলা হয় তাহলে সেটা সত্য না মিথ্যা—এটা প্রমাণ করবেন আদালত। তিনি যদি নিরপরাধী হন তাহলে সে পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতে হবে। তবে একজন শিল্পীর ক্ষেত্রে আমরা আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করে থাকি’— নুসরাত ফারিয়া প্রসঙ্গে এমনটাই বলছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরী। ১৮ মে রবিবার বিকেলে চলচ্চিত্র শিল্পী সমিতির মুখপাত্র জয় গণমাধ্যমকে বলেন, দেখেন, এটি সম্পূর্ণ আইন-আদালতের বিষয়। তার পরও আমরা নিজেরাও এসব অভিযোগের বিষয়ে খোঁজ-খবর নিই। যদি মনে হয় যে তিনি অপরাধী নন, তাহলে আমরা তার পক্ষে আইনিভাবে আগানোর চেষ্টা করি।

Shamol Bangla Ads

জায়েদ খানের প্রসঙ্গ এনে চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, আপনি দেখেন জায়েদ খান চলচ্চিত্র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তাকে মামলায় আটকে দেওয়া হলো। আমরা রায় দেওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। রায় আমাদের পক্ষে এসেছে, কিন্তু আবার সেটা আটকে দেওয়া হয়েছে। তাই আমরা নুসরাত ফারিয়ার ক্ষেত্রেও অপেক্ষা করব।

জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক হয়েছেন। তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন বলে জানা গেছে। এই অভিনেত্রীর বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

Shamol Bangla Ads

মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে।
রবিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হলে, সেখান থেকে তাকে মিন্টো রোডের ডিবিতে নেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!