খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : কক্সবাজারের রামু চৌমুহনী বাস স্ট্যান্ডে যানজট নিরসনে মঙ্গলবার (৮ এপ্রিল) পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে যৌথ বৈঠক ও গাড়ি দাঁড়ানোর স্থান নির্ধারণ করে সাইন বোর্ড টাঙানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন, রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানী, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, মানবাধিকার কমিশন রামু শাখার সাধারণ সম্পাদক সুরেশ বড়–য়া বাঙ্গালী গাড়ির মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষে জাহাঙ্গীর আলম, ফজল আহমদ, ছৈয়দ আহমদ, আলী হোসেন, আহসান উলাহ, প্রমুখ।
রামু সীমা বিহারের ভিক্ষুর পরলোকে

কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথেরর অন্যতম শিষ্য শ্রীমৎ উত্তমাশ্রী ভিক্ষু প্রকাশ শিরধন বড়–য়া পরলোক গমন করেছেন। তিনি মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১ টার দিকে সীমা বিহারে অবস্থানকালে স্বর্গবাসী হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৭) বছর। আগামী ১০ এপ্রিল তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হবে।




