ads

রবিবার , ১১ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

খবর টি পড়েছেন : ৪৬৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের এই দিনে (১১ জুন) সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।

Shamol Bangla Ads

জানা যায় জরুরি অবস্থা চলাকালে ২০০৭ সালের ১৬ জুলাই ধানমন্ডির সুধাসদনের বাসভবন থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। বেশ কয়েকটি দুর্নীতির মামলায় প্রায় ১১ মাস তাঁকে কারাবন্দি থাকতে হয়।

পরে জরুরি অবস্থার মধ্যেই দেশজুড়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মুখে উন্নত চিকিৎসার প্রয়োজনে ২০০৮ সালের ১০ জুন আট সপ্তাহের জামিনে মুক্তি পান শেখ হাসিনা। মুক্তি পেয়ে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। চিকিৎসাধীন অবস্থায় কয়েক দফা তাঁর জামিনের মেয়াদ বাড়ানো হয়। ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে তাঁকে স্থায়ী জামিন দেওয়া হয়।

Shamol Bangla Ads

এরপর ওই বছরের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। শেখ হাসিনা হন প্রধানমন্ত্রী।

পরে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও বিজয় নিয়ে আওয়ামী লীগ ও তার জোট ক্ষমতায় আসে। শেখ হাসিনার নেতৃত্বে টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে দেশকে উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ ১ হাজার ৪৩১ লিংক অপসারণে বিটিআরসিকে অনুরোধ জানানো…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads