ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলে গেলেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ৬:০৯ অপরাহ্ণ

ABM Musaশ্যামলবাংলা ডেস্ক : চলে গেলেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে কয়েকদিন ধরেই লাইফ সাপোর্টে ছিলেন। ৯ এপ্রিল বুধবার দুপুরে ল্যাবএইডের মিডিয়া অফিসার জাহিদ হাসান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বেলা সোয়া ১টায় তাকে মৃত ঘোষণা করা হয়েছে।বার্ধ্ক্যজনিত নানা সমস্যা নিয়ে দুই সপ্তাহ আগে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে অধ্যাপক বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে ছিলেন তিনি। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
১৯৩১ সালে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ধর্মপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এবিএম মূসার জন্ম। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একুশে পদক পাওয়া এবিএম মূসার সাংবাদিকতায় বর্ণময় অভিজ্ঞতা রয়েছে, এ পেশায় তিনি সক্রিয়ভাবে জড়িত থেকেছেন প্রায় ৬০ বছর। মাত্র ১৯ বছর বয়সে দৈনিক ইনসাফের মাধ্যমে সাংবাদিকতায় হাতে খড়ি হয় মূসার। এরপর যোগ দেন পাকিস্তান অবজারভারে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তান অবজারভার বন্ধ হলে সংবাদে যোগ দেন। ১৯৫৪ সালে আবার পাকিস্তান অবজারভারে ফিরে এসে ১৯৭১ সাল পর্যন্ত প্রথমে প্রতিবেদক ও পরে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমস প্রভৃতি পত্রিকার সংবাদদাতা হিসেবে তিনি কাজ করেছেন। স্বাধীনতার পর বিটিভির মহাব্যবস্থাপক ও মর্নিং নিউজের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। মূসা ১৯৭৮ সালে যোগ দেন ব্যাংককে এসকাপে। ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক এবং ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদক ছিলেন তিনি। ২০০৪ সালে দৈনিক যুগান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেও সেখানে বেশিদিন থাকেননি তিনি। এরপর কোনো সংবাদ মাধ্যমে সরাসরি সম্পৃক্ত না হলেও বিভিন্ন পত্রিকায় অসংখ্য কলাম লিখেছেন এবং টেলিভিশনগুলোতে বিভিন্ন আলোচনায় (টক শো) অংশ নিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!