ads

সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফায়ার সার্ভিসের কোনো ব্যর্থতা নেই, সীমাবদ্ধতা আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

খবর টি পড়েছেন : ৩৯৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ফায়ার সার্ভিসের কোনো ব্যর্থতা নেই, তবে তাদের কিছু সীমাবদ্ধতা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ২৮ অক্টোবর সোমবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার ব্রিগেড সম্পর্কে সবাই অবগত আছেন। তারা দেশ ও জাতির জন্য খুব ভালো কাজ করে আসছে। তাদের কিন্তু কোথাও কোনো ব্যর্থতা নেই। তারপরও তাদের কিছু সীমাবদ্ধ আছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসের জনবল হয়তো আরও বাড়াতে হবে। দেশের প্রায় ৩২টা উপজেলায় আমাদের কোনো ফায়ার সার্ভিসের স্টেশন নাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে ফায়ার স্টেশন করার চিন্তা ভাবনা করছি।

Shamol Bangla Ads

তিনি বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিসের একটি একাডেমি করার জন্য জায়গা নেওয়া হয়েছে। জায়গাটিতে আমরা এখনো প্রশিক্ষণের জন্য উপযোগী করে তুলতে পারি নাই। এটা কত তাড়াতাড়ি করা যায় তা নিয়ে আলোচনা করছি। যত দ্রুত উপযোগী করা সম্ভব সেটা করব।

ফায়ার সার্ভিসকে আধুনিক করার বিষয়ে উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসকে আধুনিক করা হয়নি বিষয়টি এমন নয়। আমাদের অনেক আধুনিক প্রযুক্তি আছে। কিন্তু বিদেশিদের সঙ্গে যদি আপনি তুলনা করেন, তাহলে ওই হিসেবে কিছু ঘাটতি আছে। আমরাও কিন্তু আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছি।

এর আগে ফায়ার সার্ভিসের আধুনিক বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দশ মাসে মানুষের হাতে নগদ অর্থ বেড়েছে সাড়ে… পরবর্তী সংবাদ শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা ১৭০০ কোটি ডলার সরিয়েছেন:…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads