ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কমলগঞ্জে ডাকাতদের হামলায় ইউএনও আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ২:১২ অপরাহ্ণ
কমলগঞ্জে ডাকাতদের হামলায় ইউএনও আহত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম মিয়া ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন। ৮এপ্রিল মঙ্গলবার ভোরে উপজেলার লাউয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ইউএনও জাহিদুল ইসলাম মিয়া জানান, ঢাকা থেকে উপবন আন্তঃনগর ট্রেনে শ্রীমঙ্গল রেল স্টেশনের উদ্দেশে রওনা দিয়ে মঙ্গলবার ভোরে স্টেশনে পৌঁছান তিনি।
পরে, শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে কমলগঞ্জে সড়কপথে যাওয়ার পথে লাউয়াছড়া এলাকায় ১০/১৫জন ডাকাত দলের কবলে পড়েন তিনি। এ সময় ডাকাতদল তার গাড়ি থামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপাতে থাকলে তিনি হাতে জখম হয়ে আহত করে ডাকাতরা নগদ বিশ হাজার টাকা, একটি সোনার অংটি ও মোবাইল সেট নিয়ে যায় ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!