ads

শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুপার ওভারের থ্রিলারে হারলো শ্রীলঙ্কা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ

এশিয়া কাপের আনুষ্ঠানিকতার ম্যাচে জন্ম নিল অবিশ্বাস্য এক থ্রিলার। পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের ছুড়ে দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ টাই করে শ্রীলঙ্কা। তবে সুপার ওভারে গিয়ে আর পেরে ওঠেনি তারা। প্রথমে ব্যাট করে ২ উইকেটে ২ রান তোলে লঙ্কানরা। জবাবে প্রথম বলেই তিন রান নিয়ে জয় নিশ্চিত করে সূর্যকুমার।

Shamol Bangla Ads

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। ভারতের ইনিংসের গতি ঠিক করে দিয়ে গিয়েছিলেন ইনফর্ম অভিষেক শর্মা। পুরো টুর্নামেন্টের মতো এবারও বিধ্বংসী শুরু করেন বা হাতি এই ওপেনার। ৩১ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬১ রান। সঞ্জু স্যামসন খেলেন ২৩ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস। অপরাজিত তিলক ভার্মা ৩৪ বলে ৪৯ রান যোগ করেন।

শেষ দিকে অক্ষর প্যাটেলের ২১ রানে ভর করে ২০২ রান তোলে ভারত। লঙ্কানদের হয়ে একটি করে উইকেট নেন মাহিশ থিকসানা, দুশমন্থ চামিরা, ভানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা ও চারিথ আসালাঙ্কা।
জবাবে শ্রীলঙ্কার ইনিংস ভর করে ছিল পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরির ওপর। ৫৮ বলে ১০৭ রানের ইনিংসে লঙ্কানদের জয়ের খুব কাছাকাছি নিয়ে যান তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন কুশল পেরেরা (৫৮)। শেষ বলে ৩ রানের প্রয়োজন হলে দুই রানেই থেমে যায় লঙ্কানরা। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

Shamol Bangla Ads

আর্শদীপের করা সুপার ওভারে দুই রান তুলতেই দুই উইকেট হারায় লঙ্কানরা। প্রথম বলে কুশল পেরেরা ডিপ পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর শানাকা ফিরে যান পঞ্চম বলে। জবাবে ওয়ানিন্দু হাসারাঙ্গার করা ওভারের প্রথম বলে অনায়সেই তিন রান নিয়ে দল জেতান সূর্যকুমার যাদব। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

Need Ads
error: কপি হবে না!