ads

সোমবার , ৭ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুয়ার লাসভেগাস মনোহরদীতে ফের শুরু হয়েছে লাখ লাখ টাকার জুয়া খেলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৭, ২০১৪ ১২:৩১ অপরাহ্ণ
জুয়ার লাসভেগাস মনোহরদীতে ফের শুরু হয়েছে লাখ লাখ টাকার জুয়া খেলা

এম লুত্ফর রহমান, নরসিংদী : জুয়ার লাসভেগাস হিসেবে পরিচিতি নরসিংদীর মনোহরদীতে আবারো শুরু হয়েছে বড় ধরনের জুয়া খেলার জমজমাট আসর। মনোহরদী উপজেলার চালাকচর ও বড়চাপা ইউনিয়নের বর্ডার এলাকা গুড়িভাঙ্গা গ্রামে আয়োজিত এই জুয়ার আসরে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হচ্ছে। ঝাপা নামের এই সর্বনাশা জুয়া খেলায় কেউ হারছে কেউ জিতছে। আর পেশাদার জুয়ারীরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সর্বশান্ত হচ্ছে সল্প আয়ের সাধারণ মানুষ। এই জুয়ার আসর থেকে মনোহরদী থানার জনৈক অফিসারের নামে আসছে সপ্তাহে ৩০ হাজার টাকা। নরসিংদীর কয়েকজন কথিত সাংবাদিকের নামে আসছে ১০ হাজার টাকা। এমনইভাবে সরকারী-বেসরকারী এবং এলাকার এক শ্রেণীর ক্ষমতাসীন রাজনৈতিক নেতাকর্মীদেরকে জুয়া খেলার ভাগ দিয়ে দিনের পর দিন অবাধে জুয়া চালাচ্ছে জুয়ারীরা। এলাকার লোকজন জানিয়েছে এই জুয়া খেলায় পাশ্ববর্তী কটিয়াদী, পাকুন্দিয়া, ভৈরব, কিশোরগঞ্জ, ব্রাহ্মনবাড়ীয়া, টঙ্গী, ও নরসিংদীর বিভিন্ন এলাকা থেকে পেশাদার জুয়ারীরা অংশগ্রহন করছে। মাস দেড়েক পূর্বে এই জুয়ার আসরটি বসেছিল কাচিকাটা ইউনিয়নে। পক্ষকালাধিক সময়ে সেখানে জুয়া চলার পর এলাকার জনগনের বিরোধীতার মুখে সেখান থেকে চলে যায় বর্তমান গুড়িভাঙ্গা গ্রামে। সকাল থেকে শুরু করে প্রতিদিন রাত ১০ টা পর্যন্ত অবাধে চলে এই জুয়া। কিন্তু জুয়ারীদের ভয়ে এলাকার লোকজন তাদেরকে কিছু বলতে সাহস পাচ্ছেনা। এই অব্যাহত জুয়া খেলার কারনে এলাকায় চুরি, ডাকাতি, রাহাজানী ব্যাপক আকার ধারন করেছে। শন গাছের মতই এই জুয়ার আগুনে পুড়ে ছারখার হচ্ছে উঠথি বয়সের ছেলেরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!