ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইবি ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০১৪ ১:৩৯ অপরাহ্ণ

iu bnp neta picকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। ২৯ জানুয়ারী বুধবার তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে হস্তান্তর করা হয়েছে।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় কুষ্টিয়া সদর থানার মজমপুর এলাকা থেকে রাশেদকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। দলীয় লোকজনের দেয়া তথ্য মতে, তিনি পলাতক নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে ওই এলাকায় গিয়েছিলেন।
এ ব্যাপারে কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন বলেন, রাশেদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গাড়ি পোড়ানোর মামলা আছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ইবি’র প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন-‘রাশেদ গ্রেফতার হওয়ার ঘটনাটি আমরা শুনেছি।’
উলে­খ্য, ৮ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের একটি বাসে অগ্নি সংযোগের ঘটনায় ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অজ্ঞাত ২২/২৫ নেতাকর্মীকে আসামী করে ইবি থানায় একটি মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া তার নামে ইবি থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!