তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ১৮ এপ্রিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েক মোঃ মজিবুর রহমান, ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের এর নেতৃত্বে হায়দ্রাবাদ, চরানল, বুড়িচং, কুমিল্লা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বুড়িচং উপজেলার হায়দ্রাবাদ গ্রামের কুখ্যাত মাদক সম্রাট আব্দুর রাজ্জাক (৩৫) পিতা- মৃত আঃ আজিজ, গ্রাম + পোষ্ট- সংকুচাইল, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লাকে ভারতীয় গাঁজা ১৪.৯০০ কেজি, ফেন্সিডিল-০৫ বোতল, বিয়ার-১৮ বোতল, হুইকি-২৯ বোতল, এক্স সিরাপ-০৮ বোতল, চকো সিরাপ-১৭ বোতল, বাংলাদেশী নগদ টাকা ৫ হাজার ৩শ’ টাকাসহ আটক করতে সক্ষম হয়।

বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১০ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শহিদুর রহমান জানান- অভিযান চলাকালীন সময়ে পলাতক আসামী ও তাদের সহযোগিরা টহল দলের উপরে দেশীয় অস্ত্র এবং ইট পাটকেল এর মাধ্যমে আক্রমন করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ০৩ রাউন্ড ফাকা ফায়ার করা হয়। ফায়ারে কোন প্রকার ক্ষয়-ক্ষতি হয়নি। এ ছাড়া পলাতক আসামী ৬জন যথাক্রমে (১) মোঃ ইনু মিয়া, পিতা মৃত তফাজ্বল হোসেন, (২) মোঃ আঃ সালাম, পিতা- মৃত আব্দুল জব্বার, (৩) মোঃ জাকির হোসেন , পিতা- মৃত আঃ জব্বার, (৪) মাহাবুব আলম, পিতা- আয়াত আলী, (৫) মোঃ কামরুল ইসলাম, পিতা- জমির উদ্দিন, (৬) আনোয়ার বেগম, স্বামী- মোঃ তফাজ্বল হোসেন সকলে ঠিকানা- গ্রাম- হায়দ্রাবাদ, ডাকঘর- চরানল, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৩৯ হাজার ৯শ ৫০টাকা। ধৃত আসামীকে জব্দকৃত মাদকদ্রব্যসহ কুমিল্লা জেলার বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে।




