ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় ৩শতাধিক বিএনপি-জামায়াত কর্মীর আ’লীগে যোগদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ৯:১৯ অপরাহ্ণ

Satkhira-map2আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়ার যুগিখালী ইউনিয়নের গড়গড়িয়া বাজারে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে ওই এলাকার ৩শতাধিক বিএনপি-জামায়াত কর্মীসমর্থকরা আ’লীগে যোগদান করেন বলে জানা গেছে। স্থানীয় আ’লীগ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও সেলিনা আনোয়ার ময়না এবং আ’লীগ নেতা অধ্যাপক এমএ ফারুক। আ’লীগ নেতা মাস্টার ইয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা জিএম মিজানুর রহমান, মাহাবুর রহমান মফে, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল মান্নান, ইউপি সদস্য মতিয়ার রহমান, আবুল বাসার, রবিউল হাসান, গোলাম রসুল, মেহেদি হাসান, ডা. আব্দুল জব্বার, কওছার আলি, গোলাম রহমান, আইউব হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আ’লীগ নেতা আব্দুল জলিল।

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৪লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার

Shamol Bangla Ads

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে কম্পিউটার প্রিন্টারের কালি, ক্যামেরা ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, শনিবার রাতে উপজেলার চান্দুড়িয়া বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রাম থেকে ভারতীয় প্রিন্টিং কালির ২০৬ পিচ কার্ট্রজি ও একটি ডিজিটাল ক্যামেরা এবং মাদরা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী দক্ষিণ ভাদিয়ালি থেকে ২৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মুল্য উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪লাখ ২৪ হাজার ৭শ’ টাকা। এসময় কেউ আটক হয়নি।

Need Ads
error: কপি হবে না!