ads

রবিবার , ৬ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪৬ সদস্যের মন্ত্রিসভার থাকছেন ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৪
৪৬ সদস্যের মন্ত্রিসভার থাকছেন ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ গঠনের পর সরকারের ৪৬ সদস্যের মন্ত্রিসভার শপথ আগামীকাল অনুষ্ঠিত হবে বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্র থেকে জানা গেছে। আগামীকাল সোমবার মন্ত্রিসভা গঠিত হবে। নবগঠিত মন্ত্রিসভাতে ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী থাকবেন বলে সূত্র জানিয়েছে। মন্ত্রিসভায় কে কে থাকছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মন্ত্রিসভায় একঝাঁক নতুন মুখ দেখা যেতে পারে বলে জানিয়েছে সূত্র।
আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন তা জানাতে আজ বিকাল ৫টায় সংবাদ সম্মেলন ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব। আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের দেশ পরিচালনার প্রধান লক্ষ্য, সরকারকে দল থেকে আলাদা করে চলমান উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি সুশাসন নিশ্চিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। নতুন মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে গণভবনের প্রস্তুতি চলছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ দ্রুতই শেষ করতে চান। গতকাল ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু পরিবারের অন্যতম সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন তিনি। সাংবিধানিক খুঁটিনাটি বিষয়ে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে সকল কাজ সমাপ্তের কথা বলেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের সরকারে কারা থাকছেন, বর্তমান মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্য থেকে কারা বাদ পড়ছেন—সে আলোচনা চলছে এখন সর্বত্র। গণভবন সূত্র জানিয়েছে, বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্য থেকে বেশ কয়েকজনের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গত পাঁচ বছরের মূল্যায়নে যাঁদের পারফরম্যান্স খারাপ তাঁরা সবাই বাদ পড়বেন। সে ক্ষেত্রে বয়স এবং দলীয় পদ বিবেচনায় নেওয়া হবে না বলে জানা গেছে।
গণভবনসংশ্লিষ্ট সূত্র ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কথা বলে জানা গেছে, সম্ভাব্য তারুণ্যনির্ভর মন্ত্রিসভায় ডজনেরও বেশি নতুন মুখ দেখা যেতে পারে। তবে মন্ত্রী-প্রতিমন্ত্রী মনোনীত করার বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ইচ্ছার ওপর নির্ভর করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শোলাকিয়ায় সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ এবারের মন্ত্রিসভায় ৩২ নতুন মুখ!

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads