এম এম মাসুম রেজা, কালিয়া (নড়াইল) : শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আর্থ-সামাজিক অবস্থা জরিপ-২০১৪ কর্মসূচির অধীন শনিবার নড়াইলের কালিয়া উপজেলার পাচঁগ্রাম এবং পেড়লী ইউনিয়নের এতিম ও দুঃস্থ পরিবারের শিশুদের মাঝে পরিধানযোগ্য পোষাক বিতরণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এর অর্থায়নে বাংলাদেশের দরিদ্র শিশুদের পোষাক বিতরণ প্রকল্পের আওতায় সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশ এর উদ্যোগে ২বছর থেকে ১৪বছর বয়সী ১হাজার কিশোর-কিশোরী ও শিশুর মাঝে বিভিন্ন ডিজাইনের পোষাক বিতরণ করা হয়। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন হোসেনের সভাপতিত্বে সাতবাড়িয়া সালামিয়া ইমামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদোমের পরিচালক মাওলানা আব্দুস কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন কেজিওসি যশোরের প্রশাসনিক কর্মকর্তা মাওঃ নসরুলাহ, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান তালুকদার ও পেড়লী ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুল ইসলাম বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান, সালামিয়া ইমামিয়া মাদ্রাসার সভাপতি জাফর আহমেদ তুষার, সুপারিনডেন্ট মাওঃ শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোজাফ্ফার হোসেন তারেক।




