চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে সরকারী খালে বাঁধ দিয়ে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকার দু’টি পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে জানাগেছে, উপজেলার খাগড়াবুনিয়া বিলের সাড়ে ৫ একর জায়গায় একটি খাল আছে। রোববার সকালে উক্ত খালে বাঁধ দিয়ে স্থানীয় ছাদেক আলীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মাছ ধরার চেষ্টা চালায়। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে গেদ্দা আলী শেখ নামে এক ব্যাক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে ছাদেক আলী জানান, সে সরকার থেকে ওই জায়গা বন্দোবস্ত নিয়েছে।
তবে চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, বিষয়টি ইউএনও স্যারের দপ্তরের। তাই উভয় পক্ষকে স্যারের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।




