বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর শুকানীপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পথচারী বৃদ্ধা সাহেদা বেগম (৫০) নিহত হয়েছে। ৬ এপ্রিল রবিবার সকালে ওই সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী- ঠাকুরগাঁও সড়কের শুকানীপাড়া নামকস্থানে রবিবার সকাল ৯টায় পাকা সড়ক পারাপারের সময় মোটর সাইকেলে ধাক্কায় বৃদ্ধা সাহেদা বেগম আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতাল থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় সে মারা যান। নিহত সাহেদা বেগম উপজেলার লালাপুর শুকানীপাড়া গ্রামের দুন্দু মোহাম্মদের স্ত্রী।




