ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিকদের হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ৩:০০ অপরাহ্ণ

kushtia press picকুষ্টিয়া প্রতিনিধি : রাজশাহী ও সলিমুল­াহ মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের উপর নগ্ন হামলার প্রতিবাদে এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে কুষ্টিয়ায় টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

Shamol Bangla Ads

মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় কুষ্টিয়া শহরের এনএস রোড থানার মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
এই সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার দাবী করে বক্তব্য রাখেন কুষ্টিয়ায় টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও বিটিভির কুষ্টিয়া প্রতিনিধি আবদুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও এনটিভির কুষ্টিয়াস্থ স্টাফ করেসপন্ডেন্ট ফারুক আহমেদ পিনু, সহ-সভাপতি মাইটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, যুগ্ম সম্পাদক চ্যানেল ২৪ এর কুষ্টিয়াস্থ স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, সাংবাদিক নেতা মজিবুল শেখ, মিজানুর রহমান লাকী, সাজেদুর রহমান বাবলু, হাসান আলী প্রমুখ।
কর্মসূচীতে কুষ্টিয়ায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা অংশগ্রহণ।

কুষ্টিয়ায় উপ নির্বাচনে নির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন

কুষ্টিয়া কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান উম্মে কুলসুম পারভীন রুনা’র শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা দশটায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এই লিখিত শপথ বাক্য পাঠ করান।
এই শপথ গ্রহন অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনারকলি মাহবুব, কুমারখালী উপজেলা ও জগন্নাথপুর ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন।
উলে­খ্য, গত ৮ ডিসেম্বর কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মুন্সি রশীদুর রহমান দুর্বৃত্তের গুলিতে নিহত হলে শূন্য চেয়ারম্যান পদে ২০ মার্চ ২০১৪ তারিখে উপ নির্বাচনে তার সহধর্মীনি বিএনপি সর্মথিত প্রার্থী উম্মে কুলসুম পারভীন রুনা চেয়ারম্যান নির্বাচিত হন।

Need Ads
error: কপি হবে না!