ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে যৌতুকের টাকা না দেয়ায় স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ির নির্যাতনের শিকার গৃহবধূ রুপালি ও তার পিতা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ৭:০১ অপরাহ্ণ

adamdighi-06-04-14আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : পুনরায় যৌতুকের টাকা না পেয়ে স্বামী ষ¦শুড় ও স্বাশুড়ীর মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্মম নির্যাতনের শিকার হয়ে ২ সন্তানের জননী রুপালি বেগম (২৪) ও তার বাবা শহিদুল ইসলাম আদমদীঘি উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত শনিবার বেলা ৩ টায় ঘটনাটি ঘটে বগুড়ার আদমদীঘি উপজেলার চকসাবাজ গ্রামে। এ ব্যাপারে আদমদীঘি থানায় রাতেই লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা যায়। থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক তদন্ত জহুরুল হক জানান এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Shamol Bangla Ads

জানা গেছে, আদমদীঘির উথরাইল গ্রামের শহিদুল ইসলামের মেয়ে রুপালি বেগমের পার্শ্ববর্তি চকসাবাজ গ্রামের আব্দুল জোব্বারের ছেলে রায়হানের সাথে বিয়ে হয় ৯ বছর পূর্বে। বিয়ের পর থেকেই স্বামী যৌতুকের নামে বিভিন্ন সময় রুপালির বাবার নিকট থেকে প্রায় টাকা নিত। পিত্রালয় থেকে টাকা নিয়ে আসতে রাজি না হলে রুপালিকে প্রায় তার স্বামী রায়হান মারপিট ও স্বশুড় স্বাশুড়ী মানসিক নির্যাতন করতো। গত কয়েকদিন আগেও রুপালিকে মারপিট করা হয়। গত শনিবার পুনরায় ৫ হাজার টাকা যৌতুক দাবী করে। রুপালি বেগম জানায় তার দরিদ্র বাবার নিকট থেকে আর টাকা নিয়ে আসতে পারবেনা বলে অপাগরতা জানালে বাকবিতন্ডার এক পর্যায়ে বেলা ৩ টায় রুপালিকে তার স্বামী স্বশুড় ও স্বাশুড়ী মিলে মারপিট করে। ভয়ে রুপালি পালিয়ে জনৈক ছবদুলের চাতালে লুকানো চেষ্ঠা করলে সেখানে ধাওয়া করে তাকে অর্ধ উলঙ্গ অবস্থায় গলায় শাড়ীর ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে তার বাবা শহিদুল এগিয়ে এলে তাকেও বেদম মারপিট করে তার মুখের দাঁত ভেঙ্গে দেয়। এ ঘটনায় রুপালির স্বাশুড়ী রেহেনা (৩৫) ও হাসপাতালে ভর্তি হয়। এসময় গ্রামবাসি এগিয়ে এসে রুপালি ওতার বাবা শহিদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বলে স্থানীয় সাবেক মেম্বার আবুল কাশেম সহ এলাকাবাসি জানান।

আদমদীঘিতে চুরির অপবাদ দেয়ায় বিষপানে গৃহবধুর আত্মহত্যার চেষ্টা

বগুড়ার আদমদীঘিতে পড়নের শাড়ী ও পায়ের নুপুর চুরির অপবাদ দেয়ায় লাকি বেগম (৩৭) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে মূমূর্ষ অবস্থায় গত শনিবার বিকেলে আদমদীঘি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
জানাযায়, আদমদীঘির কড়উ শাহানা পাড়ার রফিকুল ইসলামের বোন বগুড়ার মহিলা কলেজের ১ম বর্ষেও ছাত্রী খুশি কলেজ থেকে গত শুক্রবার বাড়ীতে এসে দেখে তার ড্রয়ারে রাখা পড়নের শাড়ী ও পায়ের নুপুর নেই। এ নিয়ে ননদ খুশি ও স্বশুড়ী মা সন্দেহের তীর তার পুত্রবধু লাকির দিকে ছুঁড়ে গুঞ্জন চালায়। এতে অপবাদ সহ্য বরতে না পেরে রফিকুল ইসলামের স্ত্রী লাকি বেগম অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। লাকির স্বামী রফিকুল ইসলাম জানান তার মা ও বোন হারিয়ে যাওয়া শাড়ী ও নুপুর সম্পর্কে নিজেরাই গল্প করছিল। এতে ক্ষিপ্ত হয়ে লাকি এ ঘটনা ঘটায়।

আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ১ জনের জেল

Shamol Bangla Ads

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ফারুক হোসেন (৩০) নামের এক ব্যাক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। সে সান্তাহার ইয়ার্ড কলোনীর ছাত্তার আলীর ছেলে। গতকাল রবিবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহুল আমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন।

সান্তাহারে ৭০ লিটার চৌলাই মদ উদ্ধার

বগুড়ার সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ গত শনিবার রাতে চা-বাগান হরিজন কলোনীতে মজুত রাখা ৭০ লিটার চৌলাই মদ উদ্ধার করেছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ পৌর শহরের চা-বাগান হরিজন কলোনীতে প্রভু বাশফোঁরের বাড়ীতে অভিযান চালিয়ে তার ঘরের মধ্যে প¬াষ্টিক ব্যাগে বিক্রির উদ্দেশ্যে রাখা উল্লে¬খিত পরিমান বাংলা মদ উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রভু বাশফোঁড় পালিয়ে যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!