ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজহারীর পরবর্তী মাহফিল ১১ জানুয়ারি সিলেটে

খবর টি পড়েছেন : ৪৮৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কক্সবাজার ও যশোরের পর এবার সিলেটে তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী। ১১ জানুয়ারি শনিবার আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে সিলেটের এমসি কলেজ ময়দানে মাহফিলে যোগ দেবেন তিনি। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আজহারী নিজেই।
মা-ছেলের আলিঙ্গন, ফেসবুক স্ট্যাটাসে যা বললেন আজহারী

Shamol Bangla Ads

জানা যায়, দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষদিনে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করবেন ড. মিজানুর রহমান আজহারী। এই মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা আয়োজকদের।

আয়োজকরা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে ৫ লাখের বেশি মুসল্লির সমাগম হবে। তাদের নিরাপত্তা ও সুব্যবস্থার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট যারাই আছেন তাদের সহযোগিতায় কাজ করা হচ্ছে। মাঠের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষের দিকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত পরবর্তী সংবাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি