তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা বর্ডার গার্ড ব্যাটালিয়ন-১০ এর আওতাধীন কুমিল্লার মথুরাপুর নামক স্থান হতে প্রায় ৪০ লাখ ভারতীয় উন্নত মানের শাড়ী ও থ্রি পিচ আটক করেছে বিজিবি।
ভারতীয় শাড়ী ও থ্রি পিচ আটকের বিষয়টি মোবাইল ফোনে মেসেজ এর মাধ্যমে নিশ্চিত করেন- কুমিল্লা ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শহিদুর রহমান। আটককৃত ভারতীয় শাড়ী ও থ্রি পিচ কুমিল্লা কাষ্টমস্ অফিসে জমা দেয়া হবে।




