ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সাড়ে ৪ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০১৪ ৭:৩০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সাড়ে ৪ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গাস্থ বিজিবি শনিবার গভীর রাতে ও রবিবার ভোরে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ফেন্সিডিল, টেলিভিশনের কার্বন ফ্লিম ও ফ্লিম রেজিষ্টার, পলিথিন প্যাকেট প্রভৃতি।
চুয়াডাঙ্গাস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিনের পরিচালক লেঃ কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, রোববার সকালে ব্যাটালিয়নের অধীনস্থ জগন্নাথপুর বিওপি হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গয়রার মাঠ  থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ আটক করে। কুসুমপুর বিওপি সুবেদার মোঃ আব্দুল কাদের এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল পিপুলবাড়ীয়া মাঠ হতে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় মদ এবং চার হাজার ভারতীয় টিভির কার্বন ফিল্ম রেজিষ্টার আটক করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৩৮ হাজার টাকা। অন্যদিকে শনিবার রাতে জীবননগরের উথলী ও মাধবখালী মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় প্রায় ১ লাখ টাকা মূল্যের ভারতীয় পলিথিন প্যাকেট ও ফেন্সিডিল আটক করে বিজিবি।

Need Ads
error: কপি হবে না!