ads

শনিবার , ৫ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জীবননগরে ট্রেনে কাটা পড়ে চাতাল ব্যবসায়ীর মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৫, ২০১৪ ৩:০৪ অপরাহ্ণ
জীবননগরে ট্রেনে কাটা পড়ে চাতাল ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনছারবাড়িয়া রেলস্টেশনের কাছের একটি রেলগেটে ট্রেনে কাটা পড়ে নজরুল ইসলাম (৫০) নামের এক চাতাল ব্যবসায়ী মারা গেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে রেললাইন পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম সদর উপজেলার বেগমপুর চিলমারী গ্রামের আবেদ আলীর ছেলে।

Shamol Bangla Ads

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মশিউর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামি চিত্রা এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে জীবননগরের উথলী আনছারবাড়িয়া স্টেশন পার হচ্ছিলো। এসময় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম রেলগেট অতিক্রম করার সময় মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!