ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় বাসন্তী উত্সব ৫ এপ্রিল থেকে শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ৭:০২ অপরাহ্ণ

Durgha Picতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : সারাদেশের ন্যায় এবারও কুমিল্লা মহেশাঙ্গণ লোকনাথ স্মৃতি তর্পন সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে আগামি ৫ এপ্রিল শনিবার থেকে ৯ এপ্রিল বুধবার পর্যন্ত ৫দিনব্যাপী নানাহ অনুষ্ঠানসূচীর মধ্যদিয়ে শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজার অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষ্যে প্রথমদিন ৫ এপ্রিল শনিবার রাত সাড়ে ১২টায় ষষ্ঠী পূজা, সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস, দ্বিতীয়দিন ৬ এপ্রিল রোববার সপ্তমী পূজা, তৃতীয়দিন ৭ এপ্রিল সোমবার অষ্টমী পূজা, চতুর্থদিন ৮ এপ্রিল মঙ্গলবার নবমী পূজা, পঞ্চমদিন ৯ এপ্রিল বুধবার দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।
পঞ্জিকার সূত্রে জানা যায়- এ বছর দেবী গজে আগমন। এর ফলে গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা এবং দেবী নৌকায় গমন। এর ফলে শস্যবৃদ্ধিস্তথা জলম।
এ বছর বাসন্তী পূজায়লোকনাথ স্মৃতি তর্পন সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘের যৌথ উদ্যোগে বিশেষ আয়োজন হলো:- ৭ এপ্রিল সোমবার অষ্টমী বিহিত পূজা, দুপুরে মহা প্রসাদ বিতরণ, ৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৯ এপ্রিল বুধবার রাত ১১টায় শ্রী শ্রী মায়ের প্রতিমা বিসর্জন ও প্রশস্তিবন্ধন।
ওই মাতৃ আরাধনায় পরমানন্দ মহামিলনের দিন গুলোতে জাতি-বর্ণ-ধর্ম-গোত্র নির্বিশেষে সকলকে উপস্থিত হয়ে বাসন্তী পূজাকে সাফল্যমন্ডিত করার আহবান জানিয়েছেন- লোকনাথ স্মৃতি তর্পন সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘের নেতৃবৃন্দ।

Need Ads
error: কপি হবে না!