ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের নিয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৩, ২০১৪ ৬:২৬ অপরাহ্ণ
ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের নিয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলায় আগামী ৫ এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৮ শ ১৪ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ৭৭ হাজার ১শ ৪৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৪ টি উপজেলা ও দুপি পৌরসভায় ৮শ ৮৪ টি কেন্দ্রে এদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদনের জন্য ২ হাজার ২ শ ৭৮ জন স্বেচ্ছাসেবী ও ৩শ ৭৪ জন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মী সহ ২ হাজার ৬ শ ৫২ জনের সাথে ১০২ জন সুপার ভাইজার কাজ করবে। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষ্যে সিভিল সার্জন ডা: মাছুম আলীর সভাপতিত্বে এই কম্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের নিয়ে এডভোকেসি সভায় প্রেস ব্রিফিংএ এই তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রেস ব্রিফিংএ অন্যদের মধ্যে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হুমায়ুন কবির, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: তাপস কুমার হালদার ও সিভিল সার্জন অফিসের ডা: জহিরুল ইসলাম বক্তব্য রাখেন।

Need Ads
error: কপি হবে না!