মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালীতে এক রাতে একই পাড়ায় গণ ডাকাতির খবর পাওয়া গেছে। মধুখালী উপজেলার দাসের মোবারকদিয়া (ব্যাসদী) গ্রামে বুধবার গভীর রাতে মুখোস ধারী ১০/১২জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দেওয়ান এসকেন্দার হায়দার মন্টু,মোঃ ইসমাইল কাজী ও আঃ কাদের সেকের বাড়ীতে হানা দেয় । রাত অনুমান ২টা থেকে ৩টার মধ্যে ডাকাতী সংগঠিত হয়।

স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পরিবার থেকে জানা গেছে, নগদ স্বর্ন ও রৌপ্য অলংকার এবং নগত টাকাসহ প্রায় ৩লক্ষ টাকার মালামাল নিয়ে আশে পাশের লোকের শোর-ডাক চিৎকারের এবং ধাওয়ার মুখে ডাকাতদল পালিয়ে যেতে সক্ষম হয়। সরজমিনে গিয়ে দেখা গেছে ঢেকি দিয়ে ঘরের দরজা ভেঙ্গে গ্রীল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে পুরুষদের পাশাপাশি মহিলাদের শারীরিক ভাবে মারধোর করে নীলাফুলা করেছে। দেওয়ান এসকেন্দার হায়দার মন্টর বড়ছেলে ও শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (মৌলভী)দেওয়ান মোঃ আঃ গফ্ফারকে কুপিয়ে মারাত্তক জখম করেছে। সে মধুখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এ রিপোর্ট লেখা পযর্ন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। উলেখ্য দেওয়ান এসকেন্দার হায়দার মন্টুর বাড়ীতে গত ২০১১ সালে একদল ডাকাত হানা দেয়। সে সময় দেওয়ান মোঃ আঃ গফ্ফারকে ডাকাত দলের মারধরে গুরুতর আহত হয়। সে সময় ডাকাতী মামলায় নামউলেখ করে মধুখালী থানায় মামলা করলে পুলিশ একজনকে আটক করে। আর কোন অগ্রতি না হওয়ায় আবার ডাকাতি সংগঠিত হল।




