স্টাফ রিপোর্টার : শেরপুরে মোটর সাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও এইচএসসি পরীক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে পৌরশহরের নবীনগর এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়কে ওই সড়ক দূর্ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে নকলা থেকে একটি মটর সাইকেল শেরপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভীমগঞ্জের ইদ্রিস আলীর ছেলে মিলন মিয়া (৩০) নিহত হয়। ওইসময় এক এইচএসসি পরীক্ষার্থীসহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।




