ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রায় ১ বছর ধরে ওষুধ সরবরাহের অভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল সহ ৪৫ টি সরকারি হাসপাতালে ইউনানী আর্যুবেদিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত বছর মার্চ মাস থেকে সদর হাসপাতালে ইউনানী আর্যুবেদিক বিভাগে ওষূধ সরবরাহ দেয়া হচ্ছে না। এই বিভাগের মেডিকেল অফিসার ডা.জিপি সাহা জানান,রোগীদের ব্যবস্থা পত্র দেয়া হচ্ছে কিন্তু ওষুধ দেয়া সম্ভব হচ্ছে না। এ কারণে গরীব দুস্থরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সূত্র জানায়,ঠাকুরগাঁও ছাড়া ৪৪ টি সরকারি হাসপাতালে ওষূধ সরবরাহ বন্ধ রয়েছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সিভিলসার্জন ডা.আফজাল হোসেন তরফদার বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দফায় দফায় চিঠিতে জানানো হয়েছে। কিন্তু কোন ফল পাওয়া যাচ্ছে না।




