ads

বুধবার , ২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়া পৌরসভার ১৪৫তম বর্ষপূর্তি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২, ২০১৪ ৪:০৩ অপরাহ্ণ

DSC00659কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া পৌরসভার ১৪৫তম বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া পৌরসভার পৌর অডিটোরিয়ামে পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে কেক কেটে ১৪৫তম বর্ষপূর্তির এই আনন্দ মেলা শুরু হয়। আনন্দ মেলায় পৌর পরিষদ এবং কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
আনন্দ মেলায় কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু, কাউন্সিলর নাইমুল ইসলাম, খন্দকার সাজেদুল হক, আনিছ কোরাইশী, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, সচিব কামাল উদ্দিন, সহকারী প্রকৌশলী ওয়াহিদুর রহমান প্রমুখ। আনন্দ মেলায় কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী পৌরসভার অতীত ও বর্তমান কর্মকান্ড তুলে ধরে পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, পরিবেশ-বান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কুষ্টিয়া পৌরসভা আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রীন-হাউস গ্যাস নিঃসরনের হার কমানোর প্রক্রিয়া চলমান। পৌরসভার বাড়াদীস্থ কম্পোষ্ট প্ল্যান্টে জৈব আবর্জনা থেকে নিয়মিত জৈব সার তৈরি হচ্ছে এবং অজৈব আবর্জনা বাছাই করে পূনরায় বিভিন্ন উৎপাদনশীল কাজে ব্যবহার করা হচ্ছে। ভ্যাকুটেক এর মাধ্যমে প্রতিনিয়ত সেপটিক ট্যাংক ও পিট ল্যাট্রিন থেকে সংগৃহীত মনুষ্য-বর্জ্য পরিশোধন করে তা থেকে সার তৈরির প্রক্রিয়া চলমান। পৌরসভার বাড়াদীস্থ কম্পোষ্ট প্ল্যান্টটিকে একটি আধুনিক ইকো-পার্কে রূপান্তরের প্রক্রিয়া চলছে।
সন্ধ্যার পরে পৌর বিজয় উল­াসে ১৪৫টি মঙ্গল প্রদ্বীপ প্রজ্বলন করা করেন পৌর পরিষদ। এছাড়াও পৌরসভার শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। ১৪৫তম বর্ষপূর্তিতে শহরের বিভিন্ন স্থানে বিল বোর্ডের মাধ্যমে পৌরসভার অতীত এবং বর্তমানের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!