ads

সোমবার , ১৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৮৯
কুলাউড়ায় শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Sylhet-Divisional Commissioner Mohammad Sajjadul-16 June-picমৌলভীবাজার প্রতিনিধিঃ সিলেটের বিভাগীয় কমিশনার  মোঃ সাজ্জাদুল হাসান বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং প্রতিযোগিতা মূলক বিশ্বে টিকে থাকতে হলে গুনগত ও মান সম্মত শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে । তিনি বলেন সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্ল¬বিক পরিবর্তন ঘটাতে চায়। সে লক্ষ্যে তথ্য প্রযুক্তিতে সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন আমাদের সীমিত সম্পদের মধ্যে দিয়ে শিক্ষানীতির আলোকে ভবিষ্যৎ প্রজন্মকে উপযুক্ত শিক্ষায় গড়ে তুলতে  হবে, যাতে আগামীতে তারা সঠিক নেতৃত্ব দিতে পারে।
সোমবার ১৬ জুন দুৃপুর ১২ টায় কুলাউড়া উপজেলা প্রশাসন আয়োজিত জনমিলন কেন্দ্রে উপজেলার শিক্ষা প্রতিষ্টানের বিভিন্ন স্কুল, মাদ্রাসার ও কলেজ প্রধান ও পরিচালনা কমিটির সভাপতি, জন প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, সরকারী-বেসরকারী প্রতিষ্টানের প্রধানদের সাথে শিক্ষার গুনগত ও মান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের উদ্দেশে তিনি আরোও বলেন, মানুষ গড়ার কারিগর হিসাবে শিক্ষকরা সব সময় সম্মানিত ব্যক্তি। আলোকিত সমাজ বিনির্মানে শিক্ষকদের মানসিকতা সব সময় ছাত্রদের কল্যানে হওয়া উচিত । এ জন্য শিক্ষকরাসহ সমাজের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে দেশ ও জাতীর কল্যানে শিক্ষার্থীদের দেশের ভবিষৎতের জন্য  গড়ে তুলার আহবানসহ কিছু পরার্মশ প্রদান করেন ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফুল ইসলামের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, পৌর মেয়র কামাল আহমদ জুনেদ, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ ।
মুক্ত আলোচনায় বক্তব্যে রাখেন কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত,  ছকাপন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল খালিক, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী, প্রধান শিক্ষক আমীর হোসেন, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি মইনুল ইসলাম শামীম ও প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, লংলা আধুনিক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকা সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, ইউছুফ গনী আর্দশ কলেজের অধ্যক্ষ জগদিন্দু ধর, প্রভাষক এন এ আলম, গজভাগ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, রাউৎগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, দিলদারপুর উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক রোফিয়া বেগম, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন, চৌধুরীবাজার গাঁওসিয়া মাদ্রাসার সুপার মাওলানা আইয়ুব আনছারী, হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ের এসএমসির সভাপতি মুহিবুর রহমান, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম, আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলী তালাং, কৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত, প্রধান শিক্ষক সামছুন নাহার, প্রধান শিক্ষক সুপ্তা ভট্টাচার্য্য, প্রধান শিক্ষক ইরপান আলী, প্রধান শিক্ষক মিফতাউল ইসলাম, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন. প্রধান শিক্ষক মন্তাজ আলী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার (ওসি তদন্ত) মোঃ আতিকুর রহমান, রেলওয়ে থানার ওসি আব্দুল আহাদ খান, উপজেলা জাপা সভাপতি এম লুৎফুল হক,  প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আছির উদ্দিন, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ ফজলুল হক ফজলু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, মৎস্য কর্মকতা ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব, আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদিরসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি,সরকারী বে-সরকারী কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্টানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার মোঃ সাজ্জাদুল হাসানকে ক্রেষ্ট প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানকে ক্রেষ্ট প্রদান করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম। অনুষ্টানের শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে কুলাউড়া উপজেলার পরিচিতি তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিশুদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বাবা-মার যতœশীল… পরবর্তী সংবাদ শেরপুরে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক :…