ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আলমডাঙ্গায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১, ২০১৪ ৭:৫২ অপরাহ্ণ

mitthufচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হারদী গ্রামে সাপের দংশনে আনার মন্ডল (৪২) নামে এক কৃষকের মৃত্যু

Shamol Bangla Ads

হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। তিনি আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মৃত খোকাই মন্ডলের ছেলে।
জানা যায়, আনার মন্ডল পার্শ্ববর্তী মাঠ থেকে কৃষিকাজ শেষে বাড়ি ফিরছিল। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। সে দ্রুত বাড়ি ফিরে এসে সাপে কামড়ানোর বিষয়টি পরিবারের লোকজনে জানায়। পরিবারের লোকজন তাকে ওঝার কাছে নিয়ে ঝাড়-ফুঁক করার এক পর্যায়ে রাত সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়।

দামুড়হুদায় ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদার উজিরপুরে ছাদ থেকে পড়ে আপন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে আপন সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির ছাদে খেলা করার সময় পড়ে যায়। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে সে মারা যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!