জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ সরকারি কে ইউ কলেজের অধ্যক্ষ অপসারণের দাবিতে ১ এপ্রিল মঙ্গলবার দুপুরে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছে।
আগামী ৩এপ্রিল এইচএসসি পরীক্ষার্থীদের কিছু শিক্ষার্থীর প্রবেশপত্র না আসা এবং প্রবেশপত্রে গড়মিল থাকায় তারা এ কর্মসূচি পালন করে। পরিক্ষার আগ মুহুর্তে শিক্ষার্থীদের বিড়ম্বনা শিকার উত্তেজিত শিক্ষার্থীদের অভিযোগ অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীকী কাজে অনিয়ম এবং গুরুত্ব না দেয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। অধ্যক্ষ এ দায় এড়াতে পারবেন না। বেলা ১২ টারদিেেক শিক্ষার্থীরা কলেজে কম্প্যাস থেকে বের হয়ে বকশীগঞ্জ-জামালপুর মহাসড়কের মালিবাগ এলাকায় সড়ক অবরোধ করে। ঘন্টাব্যাপী সড়ক অবরোধ চলাকালে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে বকশীগঞ্জ ইউএনও এরশাদ হোসেন খান ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে কলেজ কম্প্যাসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী সজিব, রাসেল, ফিরোজ, জীবন, সম্মাট্র প্রমুখ। সমাবেশে শিক্ষার্থীদের দাবি আগামী ২৪ ঘন্টার মধ্যে এর সমাধান না হলে আরও কঠিন কর্মসূচির ঘোষনা দেন।




