ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁও উপজেলা নির্বাচনে আ’লীগ কর্মীদের কেন্দ্র দখলের উৎসব : ৩ চেয়ারম্যান ও ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩১, ২০১৪ ৮:৫৮ অপরাহ্ণ

Upzila 2গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : পঞ্চম দফায় ৩১ মার্চ সোমবার অনুষ্ঠিত ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির এজেন্ট ও ভোটারদের মারধর ও আ.লীগ কর্মীদের কেন্দ্র দখলের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়ে সকাল ১০টার মধ্যই উপজেলার ১০৯ টি কেন্দ্রের মধ্যে ৭০টি কেন্দ্র থেকে বিএনপির সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ও সাধারণ ভোটারদের মারধর করে বের করে দিয়ে ভোট কেন্দ্র দখল করে নেয় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যার প্রার্থীর সমর্থকরা। বেলা বাড়ার সাথে সাথে আওয়ামী লীগ কর্মীদের হুমকির মুখে দুপুর বারোটার মধ্যে অধিকাংশ কেন্দ্র থেকেই বিএনপির প্রার্থীর এজেন্ট, ভোটার ও বর্জনকারী অন্য প্রার্থীদের ভোটার ও সাধারণ ভোটারদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দিয়ে নিজারাই ব্যলট পেপারে সীল মেরে বক্স ভর্তি করে বলে প্রার্থীদের অভিযোগ। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দা রোকেয়া আফরোজ শিখা অভিযোগ করে বলেন, দুপুরে আমার নিজের ভোট দিতে ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জানতে পারি সকালে আমার ভোট কে বা কারা দিয়ে দিয়েছে।

Shamol Bangla Ads

এজেন্ট ও ভোটারদের মারধর করে আওয়ামী লীগ কর্মীদের কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির অভিযোগ এনে দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটার মধ্যে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুন নাহার, বিএনপির বিদ্রোহী চেয়ারম্যার প্রার্থী হাসনা হাদী ও বিএনপি সমর্থিত ভাইস চেয়াম্যান প্রার্থী আজিম উদ্দিন, বিএনপির বিদ্রোহী ভাইস চেয়ারম্যার প্রার্থী আব্দুল কাইয়ুম, শাহ আব্দুল­াহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তুহিনুর সুলতানা সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে পুনরায় গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
সকাল সোয়া আটটার দিকেই সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ের পাশে অবস্থিত উপজেলা পরিষদ বিদ্যা নিকেতন ভোট কেন্দ্র আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আশারাফ উদ্দিনের কর্মীরা দল বেধে কেন্দ্রে ঢুকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান, বিদ্রোহী চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী এবং ভাইস চেয়ারম্যন প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া। এজেন্টারা প্রতিরোধের চেষ্টা করলে তাদের মারধরের হুমকি দেওয়া হয়। সকাল নয়টার দিকে পৌর এলাকার আর্দশ শিশু নিকেতন ভোট কেন্দে ব্যবসায়ী আবুল খায়ের ভোট দিতে গেলে আওয়ামী লীগ কর্মীদের বাধার মুখে পড়েন। কর্মীরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বললে আবুল খায়ের প্রতিবাদ করলে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেয় আওয়ামী লীগ কর্মীরা। পরে আবুল খায়েরকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সকাল সাড়ে নয়টার দিকে পৌর এলাকার খায়রুল­াহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটর শূন্য মাঠ। বিএনপিসহ অন্যন্যে প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে সরকার দলীয় প্রার্থীর কর্মীরা নিজেদের মত কেন্দ্র দখল করে নেয়। ওই কেন্দ্রের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট নিজের ভোট দেওয়ার জন্য গেলে আওয়ামী লীগের কর্মীরা কেন্দ্রের ভেতর ঢুকে আনারস প্রতীকে (আওয়ামী লীগ প্রার্থীর প্রতীক) ভোট দিতে বলে। বিএনপির এজেন্ট প্রতিবাদ করলে আওয়ামী লীগের কর্মীরা তাঁকে প্রকাশ্যে ভোট দিতে বলে। পরে তিনি তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিলে মারধর করে ওই এজন্টকে বের করে দেওয়া হয়। সাড়ে দশটায় গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল ভোট কেন্দ্রের সামনে কয়েকজন ভোটার ভোট দিতে গেল আওয়ামী লীগের কর্মীরা তাদের বের করে দেয়। এ সময় কেন্দ্রের ভেতরের সাতটি বুথ থেকেও বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করা দেওয়া হয়। জানতে চাইলে প্রিজাইডিং কর্মকর্তা মাসুদুর রহমানকে থামিয়ে দিয়ে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টরা এগিয়ে এসে বলেন তাঁরা (বিএনপির এজেন্ট) খেতে গেছে। এই কেন্দ্রের চার নম্বর কক্ষে পাশাপাশি বসে তিন জন তরুণকে বাদাম খেতে দেখা গেছে। জানতে চাইলে তাঁরা জানান, তিন জনই আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট। এর আগে সকাল সাড়ে আটায় এই কেন্দ্রের বাইরে বিএনপির সর্মথক ভেবে তিন জন সাধরণ ভোটারকে মারধর করে আওয়ামী লীগের কর্মীরা।
এছাড়াও পৌর এলাকার মদিনাতুল উলুম কওমী মাদরাসা, উথুরি ইউনিয়নের উথুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উস্থি ইউনিয়নের বাঘরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, চল আলগী ইউনিয়নের চরমছলন্দ আকন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ কর্মীরা বিএনপি সমর্থিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ও সাধারণ ভোটাদের বের করে দিয়ে নিজেরা ব্যলটে সীল মারতে দেখা গেছে। চর আলগী ইউনিয়নের চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিএনপির বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের এজেন্ট হিসাবে কাজ করায় আওয়ামী লীগের কর্মীরা বাবুল আকন্দের বাবা রহমত আকন্দকে মেরে মাথা ফাটিয়ে দেয় বলে পৃথক পৃথক সংবাদ সন্মেলনে নির্বাচন বর্জনকারী প্রার্থীরা এসব অভিযোগ করেন। সংবাদ সন্মেলনে প্রার্থীরা আরো অভিযোগ করে বলেন, কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিাজইডিং অফিসাররা যদি আ’লীগ দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করেন তাহলে তাদের বেতন বন্ধ করে দেওয়া হবে এমন ভয়-ভীতি দেখিয়ে দায়িত্বরত অফিসারদের আ.লীগ প্রার্থীর পক্ষে ব্যবহার করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!