হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে আনোয়ারা আইডিয়াল স্কুলের উদ্যোগে বার্ষিক বনভোজন ও ঝাঁকজমক সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। এ উপলক্ষে শনিবার খুরশিদ মহল ব্রীজ সংলগ্ন ময়নার গোয়াল নামক স্থানে বনভোজনের পাশাপাশি,নাটক,অভিনয়,কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে স্কুল কতৃপক্ষ। এ সময় আনোয়ারা আইডিয়াল স্কুলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-পৌর মেয়র মাহবুবুর রহমান,প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম (জহির),বিএনপি নেতা সোরহাব উদ্দিন,এস জি এম হালিম, শফিকুল ইসলাম কাঞ্চন, সাংবাদিক এস এম তারেক নেওয়াজ,সারোয়ার হোসেন নয়ন প্রমূখ। অনুষ্টান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।




