সিলেটের গোয়াইনঘাটে ২ শিশুসহ মায়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৬ জুন বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেহপুরে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- আলিমা বেগম (৩৫), তার ৮ বছরের শিশু ছেলে মিজানুর রহমান ও ৩ বছরের শিশু কন্যা আনিতা বেগম।
এদিকে, হত্যাকান্ডটিকে পারিবারিক বিরোধ বলে ধারনা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ। তিনি বলেন, সকালে হিফজুরের পরিবারের কোনও সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা দরজায় ধাক্কা দিলে মেঝেতে লাশ দেখতে পান তারা। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। দা দিয়ে কুপিয়ে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে জানান তিনি। ওইসময় হিফজুরকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ওইসব মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কী জন্য ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এদের মধ্যে গৃহকর্তা হিফজুর রহমানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছে।









