ads

শনিবার , ২৯ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ার ভাটেরা রেললাইনের ব্রীজের নিচ থেকে যুবকের লাশ উদ্বার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৯, ২০১৪ ৭:২৮ অপরাহ্ণ
কুলাউড়ার ভাটেরা রেললাইনের ব্রীজের নিচ থেকে যুবকের লাশ উদ্বার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে মোমিনছড়াস্থ (২৬ নং) ব্রীজের নিচে থেকে ২৯ মার্চ শনিবার  সকাল ১০টায় সাগর আহমদ (২৯) নামে এক যুবকের  লাশ উদ্বার করেছে রেলওয়ে থানা পুলিশ। সাগর কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর গ্রামের শাহ আলমের ছেলে।
রেলওয়ে পুলিশ সুত্রে জানাযায,  রেললাইনের ব্রীজের নিচে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি  উদ্বার করে। নিহত যুবকের পকেটে ১টি মোবাইল, হাতে লেখা তিনটি নাম্বার পাওয়া গেছে।
এ ব্যাপারে কুলাউড়া জিআরপি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশটি উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!