ads

রবিবার , ৩০ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: ৭ জনের জামিন স্থগিতাদেশ বহাল

খবর টি পড়েছেন : ২৩৯
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: ৭ জনের জামিন স্থগিতাদেশ বহাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত ৭ আসামীর জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ৩০ মে রবিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি শেষে ওই আদেশ দেন। পাশাপাশি ওই বিষয়ে লিভ টু আপিল আবেদন করার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে লিভ টু আপিলের বিষয়ে শুনানির জন্য আগামী ২০ জুন দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

Shamol Bangla Ads

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আসামীপক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

জানা গেছে, গত ২৫ মে এ মামলায় ৭ জনকে জামিন দেন হাইকোর্ট। এরা হলেন- সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার, গোলাস রসুল, আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, জহিরুল ইসলাম, রাকিব, শাহাবুদ্দিন ও মনিরুল ইসলাম।

Shamol Bangla Ads

ওই ৭ আসামীর জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে ২৭ মে সাত আসামির জামিন (৩০ মে) পর্যন্ত স্থগিত করেছিলেন চেম্বার আদালত।

যশোর-সাতক্ষীরা সড়কে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন। ওইদিন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের তৎকালীন সংসদ সদস্য বিএনপি নেতা হাবিবুল ইসলামসহ ৫০ জনের বিরুদ্ধে ২০১৫ সালে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই মামলায় সব আসামীকে সাজা দিয়ে রায় দেন। রায়ে হাবিবুল ইসলামকে কয়েকটি ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ অন্য আসামীদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে: মির্জা ফখরুল পরবর্তী সংবাদ আজ দেশে আসছে ফাইজারের টিকা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads