কুষ্টিয়া প্রতিনিধি : শহরতলীর খাজানগর এলাকায় মাইক্রোবাসের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিদ্দিক (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। ২৯ মার্চ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার খাজানগর ফ্রেশ এগ্রো রাইচ মিলের সামনে এ সড়ক দূর্ঘটনা ঘটে।

মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, শনিবার সকালে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস খাজানগর এগ্রো রাইচ মিলের সামনে রাস্তা ওভারটেক করার সময় খাজানগর গামী একটি ভ্যানকে সামনে থেকে চাপা দেয়। এ সময় মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থানেই ভ্যান চালক সিদ্দিক মারা যান।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত সিদ্দিক খাজানগর দক্ষিণ পাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে।




