ads

শুক্রবার , ২৮ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৮, ২০১৪ ৬:৩৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আনছারবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন মীর ওলিউর রহমান নামের (৭৫) এক বৃদ্ধ। নিহত মীর ওলিউর রহমান জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মীর রহমত আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। বিকেল তিনটায় রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Shamol Bangla Ads

উথলী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইমদাদুল হক জানান, খুলনা থেকে রাজশাহীগামি কপোতাক্ষ ট্রেনটি সকাল ১০টার দিকে আনছারবাড়িয়া স্টেশন অতিক্রম করে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ওইসময় রেললাইন পার হতে গিয়ে মারা যান মীর ওলিউর রহমান। এলাকার লোকজনের ধারণা, অতি বৃদ্ধ হওয়ার কারণে তিনি সম্ভবত ট্রেন আসার শব্দ শুনতে পাননি।

চুয়াডাঙ্গা বিজিবি ৭ লাখ ৬২ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল উদ্ধার করেছে

চুয়াডাঙ্গা বিজিবি ৭ লাখ ৬২ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন ধরণের মোবাইল ও ইলেক্ট্রিক যন্ত্রাংশ উদ্ধার করেছে। বুধবার দিনগত রাত দেড়টার দিকে দামুড়হুদার জগন্নাথপুর বিওপি ক্যাম্পের জোয়ানরা জাহাজপোতা মাঠ থেকে এসব মালামাল উদ্ধার করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ছয় হাজারটি ভারতীয় হাতঘড়ির ব্যাটারী, ছয় হাজারটি ভারতীয় টিভির কার্বন ফ্লিম রেজিষ্টার, একহাজারটি টিভির রেক্টিফায়ার, দুশটি চার্জ লাইটের সুইচ, ৩৫০ টি মোবাইল সকেট এবং ৬৫০ টি এলইডি বাল্ব উদ্ধার করে বিজিবি।

Shamol Bangla Ads

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!