ads

রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণভোটের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে : আলী রিয়াজ

খবর টি পড়েছেন : ৫৩০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ গণভোটের বিষয়বস্তু ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে আলোচনায় বলেছেন, গণভোটের উপকারিতা ইমামদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে হবে। এতে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।

Shamol Bangla Ads

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে তরুণ ও সব নাগরিক সম্মিলিতভাবে প্রতিরোধ রচনা করেছিলেন এবং একটি ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে তার প্রধানকে পলায়নে বাধ্য করেছিলেন। সে সময় শুধু একজন কথিত প্রধানমন্ত্রী পালিয়ে যাননি তার তৈরি করা পার্লামেন্টারিয়ানরাও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণের রেশ যখন তৈরি হয় তখন পালানো ছাড়া আর কোনো পথ থাকে না।

১১ জানুয়ারি রবিবার দুপুর ১২টায় বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

এ সময় অধ্যাপক আলী রিয়াজ বলেন, আমরা বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কম বেশি পরিচিত। বিশেষ করে গত ১৬ বছরের ইতিহাসের সঙ্গে পরিচিত। গত ১৬ বছর যাবৎ বিশেষ করে ২০০৯-২০২৪ পর্যন্ত বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকরা ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। গুম, খুন, হত্যা, লুণ্ঠন এটা আমাদের এই শিক্ষা দিয়েছে যে, এ ব্যবস্থার পরিবর্তন ছাড়া আমরা অগ্রসর হতে পারব না। তিনি বলেন, সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে আমরা এগিয়ে যেতে চাইবো। তার একটি সম্ভাবনা হচ্ছে গণভোট।

বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার ইমামরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচন এবং গণভোট সুচারুভাবে সম্পন্ন হবে: ইইউ পর্যবেক্ষক… পরবর্তী সংবাদ নির্বাচনী জনসভার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে জানাতে হবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads