জামালপুর প্রতিনিধি : ২৭মার্চ বৃহস্পতিবার সকালে জামালপুরে ট্রেনে কাটা পড়ে ৩২/৩৪ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জামালপুর রেলওয়ে থানার এস আই আবুল হোসাইন জানান, সদর উপজেলার ঝিনাই ব্রীজের কাছে রেল লাইন অতিক্রম করার সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যায়। মৃতের পরণে ছিল চেক সার্ট ও কালো রংয়ের জিন্স প্যান্ট। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।




