ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিদায়ী বছরে বগুড়ায় শতাধিক খুন : অধিকাংশের নেপথ্যে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩১, ২০১৩ ৯:১৮ পূর্বাহ্ণ

Bogra_District_Map_Bangladesh-73এস. গুলবাগী, বগুড়া : বিদায়ী বৎসর ২০১৩ তে বগুড়া জেলায় ১গ ৩ টির অধিক হত্যাকান্ড সংঘটিত হয়েছে। তবে এর মধ্যে বেশ কয়েকটি চাঞ্চাল্যকর হত্যাকান্ড জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গত কয়েক বছরের অনুপাতে হত্যাকান্ডের এ সংখ্যা অধিক বলে জানা গেছে। এদিকে প্রাপ্ত এক তথ্য মতে ২০১২ সালে জেলায় ৯০টি হত্যাকান্ড সংঘটিত হলেও ২০১৩ সালে জেলায় ১৩ হত্যাকান্ড বেশী সংঘটিত হয়। এর মধ্যে কয়েকটি হত্যাকান্ড রাজনৈতিক বলে সাধারন ভাবে মনে করা হলেও এ নিয়ে পুলিশের মন্তব্য ভিন্ন রকমের।
দলীয় অভ্যন্তরীন বিবাদ এবং আধিপত্য বিস্তার নিয়ে চাঞ্চাল্যকর বেশ কয়েকটি হত্যাকান্ড’র মধ্যে ক্ষমতাসিন আওয়ামী যুবলীগের বিশিষ্ট নেতা মজনু ও তার ভাতিজা বুশ নাহিদ সহ সারিয়াকান্দি পৌর যুবলীগ সভাপতি বিজয় কুমার হত্যাকান্ড। এদিকে রাজনৈতিক কারনে শহরের ফুলবাড়ী এলাকায় রোহানী, চকসুত্রাপুর এলাকায় যুবদল নেতা এমরান নৃশংস হত্যাকান্ড এবং শহরের বনানী এলাকায় পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ইউছুপ নিহত হবার বিষয়টি ছিল উল্লেখযোগ্য। এ ছাড়াও গত ৩ মার্চ ১৩ জন জামায়াত-শিবির ও তাদের সমর্থক নিহত হবার বিষয়টি উল্লেখ করার মত।
এদিকে বিগত কয়েক বছরের তুলনায় সমসাময়িক রাজনৈতিক অস্থিরতা ছাড়া বিভিন্ন স্থানে ব্‌সত বাড়ী ও সড়ক ডাকাতি, চুরি,ছিনতাই মারপিট সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড সংঘটিত হলেও গোটা বছর ধোরে জেলায় আইন শৃংখলা পরিস্থিতি অবনতি হয়নি। বিভিন্ন হত্যাকান্ডের সাথে ঘটনায় দুই শতাধিক আসামী গ্রেপ্তার করা হয়। জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) ওর্ যাপিড এ্যাকশন ব্যটালিয়নের হাতে ধরা পড়ে বেশ কিছু অস্ত্র ও মাদকের চালান।

Need Ads
error: কপি হবে না!