ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৭:৩১ অপরাহ্ণ
ছাতকে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বরাবরের মতো এবছরও শিখা সতের ও কেন্দ্রিয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠন পৃথক-পৃথক পুস্পস্তবক অর্পন করেছে। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রিয় শহীদ মিনারে আবরু মিয়া তালুকদার, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু ও কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেলের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল পুস্পস্তবক অর্পন করা হয়। পরে ছাতক প্রেসক্লাব, স্বর্ন শিল্পী, ইডেন একাডেমি, মাসুদ স্মৃতি পরিষদ, কনকচাপা খেলাঘর আসরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন। এদিকে শিখা সতের স্মৃতি সৌধে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদত লাহিন, উপজেলা প্রশাসন, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিএনপির একাংশ, ছাতক থানাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পুস্পস্তবক অর্পন করেন। সকালে মহসিন ফিল্ডে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের সাথে একযোগে মহসিন ফিল্ডে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনে অংশ নেয় সর্বস্তরের মানুষ। দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে ও সমবায় অফিসার বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খান ছানা, সহকারি কমিশনার (ভূমি) গোলাম মাইন উদ্দিন হাসান, ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাবেক কমান্ডার আলা উদ্দিন, আ.লীগ নেতা সৈয়দ আহমদ। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাস, অজয় ঘোষ, কবির উদ্দিন লালা, রজব উদ্দিন প্রমুখ। এর আগে মুক্তিযোদ্ধা কমান্ডকে সম্মাননা ক্রেস্ট প্রদান না করায় উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধারা বিক্ষুদ্ধ হয়ে উঠে। উপজেলা প্রশাসন পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে বলে তারা মন্তব্য করেন। এক পর্যায়ে পরিস্থিতি বেসামাল হয়ে উঠলে উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে উঠে। একইভাবে ছাতকের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছাতক প্রেসক্লাবকেও সম্মাননা ক্রেস্ট থেকে বঞ্চিত করা হলে সাংবাদিকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র‌্যালী, আলোচনা সভা, বিভিন্ন ইভেন্টে খেলাধুলা, পুরস্কার বিতরনী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কুটি মিয়ার সভাপতিত্বে ও মাস্টার কফিল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক মিছবাউজ্জামান শিলু, ইউআরসি ইন্সট্রাক্টর নজরুল ইসলাম, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ মোহন সরকার। বক্তব্য রাখেন, শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি হাফিজ আহমদ, শিক্ষিকা পিয়ারা বেগম, ঊষা রানী তালুকদার, প্রীতি দেব, রিনা রানী বিশ্বাস, রাজনা বেগম, শিক্ষক দুলাল হালদার, ইমাদ উদ্দিন মানিক, পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফরিদ মিয়া, পরিচালনা কমিটির সদস্য ইয়াহইয়া আবেদীন বাবু, আলমগীর হোসেন, আব্দুল করিম, জাহির আলী, ইউপি সদস্য আব্দুস সালাম, স্থানীয় আশরাফ উদ্দিন, শফিকুল ইসলাম, সুভাষ পাল, নাসির উদ্দিন, জীবন চন্দ, রাসেল মাহমুদ, ক্ষিতিন্দ্র দাস প্রমুখ।
গোবিন্দগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ কামাল সুফি, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা তন্ময় দাশ পুরকায়স্থ চপল, ছাতক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, ছাত্রলীগ নেতা তোজ্জাম্মেল হক রিপন, টিএম রায়হান, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা বিষু দে প্রমুখ।
দোয়ারার নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ৮শ’ ছাত্র-ছাত্রীসহ দেড় সহস্রাধিক জনতা লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনে অংশ নেয়। পরে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা শেষে পুরস্কার বিতরনী সভা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তার আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মনোয়ার হোসেন মনর’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, আ.লীগ নেতা কয়ছর আহমদ চৌধুরী প্রমুখ।
ছাতকের হাফিজ আব্দুল গনি তালুকদার উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ে র‌্যালী, ক্রিড়া প্রতিযোগিতা, ডিসপ্লে প্রদর্শন, জাতীয় সঙ্গীত পরিবেশন, আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভূমিদাতা হাবিবুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা. ওয়াকিল উদ্দিন জোয়ারদার, শাহজলাল ইসলামী ব্যাংক সিলেট শাখার ম্যানেজার তোফায়েল ইয়াকুব, ইঞ্জিনিয়ার রজি উদ্দিন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা শামীম আহমদ, শিক্ষানুরাগী সালেহ আশরাফ, ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ জাবেদ ও ফাহাদ আহমদ প্রমুখ। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদিশ দত্ত, পরিচালনা কমিটির সহ-সভাপতি ফরিদ উদ্দিন, সদস্য সমছুর রহমান সাজন, জালাল উদ্দিন, সমুজ মিয়া, শাহজাহান চৌধুরী আব্দুল­াহ, আশিক মিয়া, মাওলানা ফিরোজ আহমদ। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোকন মিয়া, আকরাম হোসেন, মাওলানা আব্দুল কদ্দুস, শিক্ষিকা মাজেদা নাহার, স্থানীয় সাদেক আহমদ, লাল মিয়া, জলাল উদ্দিন, ডা. নাহিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী বিদ্যালয়ের ৬৮জন ছাত্র-ছাত্রীকের পুরস্কৃত করা হয়েছে।

কুমনায় লীলাকীর্ত্তন উৎসবে হামলার ঘটনায়
ছাতক পূজা উদযাপন ও ঐক্য পরিষদের প্রতিবাদ সভা

Shamol Bangla Ads

ছাতক পৌর শহরের কুমনা গ্রামের মুক্তিযোদ্ধা অধির পালের বাড়িতে অনুষ্ঠিত লীলাকীর্ত্তন উৎসবে গত ১৯মার্চ রাতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও উৎসব পণ্ড করার ঘটনায় বুধবার রাতে এক প্রতিবাদ সভা গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘদিনের সা¤প্রদায়িক স¤প্রীতি ও সৌহার্দ পরিবেশ নস্যাৎ করতে একটি মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে বক্তারা মন্তব্য করেন। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি হরিদাস রায়ের সভাপতিত্বে ও শিমুল দত্ত ময়নার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পিযুষ ভট্টাচার্য্য, সভাপতি মন্ডলীর সদস্য মিলন বড়–য়া, সাধারণ সম্পাদক রবিন্দ্র কুমার দাস, ছাতক রাম কৃষ্ণ মিশন সেবাশ্রমের সভাপতি সজল চৌধুরী, সাধারণ সম্পাদক মোহন্ত কুমার রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবুল পাল, কেন্দ্রিয় শশ্মান কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুকেষ রঞ্জন পাল, গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ চক্রবর্তী, সাধারণ সম্পাদক নিতাই রায়, মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাস, কালি বাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রনবকান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, মুক্তিযোদ্ধা রবিন্দ্রনাথ মিন্টু, আখড়া কমিটির হরিপদ পোদ্দার, মৃদুল কান্তি দাস মিন্টু, সমরজিৎ কর বাবুল, চম্পু দত্ত, শিব বাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দুলন তরপদার, রানা কর, মুন্না আচার্য্য প্রমুখ।

ছাতকে বাংলাবাজার সামারুন নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল
এডহক কমিটি গঠনের সুপারিশ

ছাতকে বাংলাবাজার সামারুন নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদ্যালয় পরিদর্শক কবির আহমদ স্বাক্ষরিত এক পত্রে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙ্গে দিয়ে এডহক কমিটি গঠনের অনুমতি দেয়া হয়েছে। বিদ্যালয় পরিদর্শক গত ২০মার্চ শিক্ষা বোর্ডের সিশিবো/বিদ্যা/কমিটি/ সুনাম-৬৬/৫৯৮ স্মারকের একপত্রে এ অনুমতি প্রদান করেন। এর আগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৩জন সদস্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এক অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরাবরে কেন ম্যানেজিং কমিটি ভেঙ্গে দেয়া হবেনা মর্মে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। এতে সভাপতি জবাব দাখিল করলেও জবাব পর্যালোচনা করে তা গ্রহনযোগ্য হয়নি। ফলে শিক্ষা বোর্ডে ছাতক উপজেলা নির্বাহী অফিসার একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৩ সদস্যের পদ শূন্য থাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গর্ভনিংবডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০০৯এর ৩৮(১) ধারা অনুযায়ী ম্যানেজিং কমিটির অদক্ষতা ও অব্যবস্থাপনার বিষয়টি প্রমানিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের দুটি পৃথক স্মারকে প্রেরিত সুপারিশে শিক্ষা বোর্ড বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙ্গে দিয়েছে। এ ব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ উদ্দিনসহ স্থানীয় একাধিক লোক জানান, বিদ্যালয়ের শিক্ষক আবু হেনা প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার জন্য বিভিন্ন অপকৌশল চালিয়ে যাচ্ছে। এ বিষয়টিও তার অপকৌশলের অংশ। উপজেলার হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়, উত্তর সুরমা আজমত আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মলি­কপুর মডেল হাইস্কুলসহ বেশক’টি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল শিক্ষক আবু হেনা। যে বিদ্যালয়ে আবু হেনার পদচারনা সেখানেই দলীয়করন, হানাহানির ঘটনা ঘটছে আর ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের লেখা-পড়ায়। সুচতুর এ শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার ও তদন্তকারী কর্মকর্তা উপজেলা সমবায় অফিসারকে ম্যানেজ করে প্রধান শিক্ষক নিয়োগ পেতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে।

ছাতকে নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামে
এক প্রবাসীর বাঁশ-গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা

ছাতকের নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামে লন্ডন প্রবাসী আছাব আলীর বাড়ি থেকে ৫০হাজার টাকা মুল্যের বাঁশ ও গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা। গ্রামের গরিব উল­াহর পুত্র লন্ডন প্রবাসী আছাব আলী বর্তমানে গোপালনগর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। রাজারগাঁও গ্রামের তার পরিত্যক্ত বাড়ি থেকে একই গ্রামের আশুমন্ডলের পুত্র সিরাজ, মনোহর আলীর পুত্র এনামুল হকসহ লোকজন গতকাল বৃহস্পতিবার ভোরে বাড়ির গাছ-বাঁশ জোরপূর্বক কেটে নিয়ে যায়। এ ব্যাপারে নবিছ আলী বাদী হয়ে ছাতক থানায় বিকেলে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শোক প্রকাশ

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন ছাতক উপজেলা কমিটির সহ-সভাপতি এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ উপজেলা কমিটির সদস্য আজির উদ্দিন তালুকদারের মাতা সাহারা বানু গত ২৫মার্চ বিকেলে পশ্চিম রাজারগাঁও গ্রামের নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, হোটেল শ্রমিক ইউনিয়ন উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আনসার আলী, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, ট্রেড ইউনিয়ন সংঘ উপজেলা কমিটির সভাপতি উৎপল তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমদ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!